ঢাকাTuesday , 18 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষা সহায়তা বিতরণ।

দেশ চ্যানেল
August 18, 2026 6:32 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি তে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ও সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ প্রমূখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং প্রাথমিক, মাধ্যমিক ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, দেশের পিছিয়ে পড়া ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাভোগীদের সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে নিজেদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি বিভিন্ন কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST