মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা নুরে ইয়াসিন নোবেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে।এসব সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে নোবেল ও তাঁর সমর্থকরা বলেছেন,উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি অনলাইন পোর্টালে নুরে ইয়াসিন নোবেলকে জড়িয়ে ভিত্তিহীন কিছু তথ্য প্রকাশ করা হয়।বিষয়টি জানার পর নোবেল বলেন, “আমার বিরুদ্ধে যে সংবাদগুলো প্রচার করা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থে একটি চক্র মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।”তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে জড়িত রয়েছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।এসব কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।
এদিকে নোবেলের সমর্থক ও এলাকাবাসীর অনেকেই এ ধরনের সংবাদে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।তারা সংশ্লিষ্ট অনলাইন পোর্টালগুলোকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করার আহ্বান জানান।নুরে ইয়াসিন নোবেল দাবি করেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও মানহানিকর সংবাদের বিষয়ে প্রয়োজন হলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি সকলকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান।স্থানীয় সচেতন মহল মনে করছেন,সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তথ্য প্রচারের ক্ষেত্রে আরও সতর্কতা ও দায়িত্বশীলতা জরুরি, যাতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন না হয়।

