ঢাকাSaturday , 30 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নেতাকর্মীদের ভয় দেখিয়ে ছবি তোলানো হচ্ছে-এমপি খোকা

দেশ চ্যানেল
December 30, 2023 4:24 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

ভোটারটা আনন্দিত,তারা নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।বর্তমান ও সাবেক মেম্বাররা আমার সাথেই আছেন। কিন্তু,সরকারী দলের যে প্রার্থী তারা নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে প্রার্থীর কাছে নিয়ে তার সাথে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।এতে বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হচ্ছে। মেম্বাররা পরে ঠিকই আমার কাছে চলে এসে কান্না করছেন।এছাড়াও তাদের নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।আমার নেতাকর্মীদের বাসায় যেয়ে হুমকি দেওয়া হচ্ছে,তারা যেন নির্বাচনে না আসে এবং আওয়ামী লীগে যোগদান করেন। অল্প কিছু নেতাকর্মী চাপের মুখে যোগদান করেছেন।সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দের গাঁও এলাকায় শনিবার(৩০শে ডিসেম্বর)নির্বাচনী প্রচারণাকালে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের এমপি লিয়াকত হোসেন খোকা এই অভিযোগ করেছেন।এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতাকর্মী ও আপামর জনগণ।তিনি বলেন,আমি যখন ভোট চাইতে যাই,সাধারণ ভোটাররা আমাকে প্রশ্ন করছেন।তারা ঠিকমতো ভোট দিতে পারবেন না কিনা।কেন্দ্রে ভোট দেওয়ার সময় তাদের সামনে কেউ দাঁড়িয়ে থাকবে না কিনা।এরকম অনেক অপপ্রচার ও বিভ্রান্তি সরকার দলীয় নেতাকর্মীরা ছড়াচ্ছেন।এতে সোনারগাঁয়ে একটা আতঙ্ক নগরীতে পরিণত হতে পারে।অভিযোগের সাথে সাথে প্রশাসন যদিও অনেক আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।কিন্তু সাধারণ জনগণ অনেক ভয় পাচ্ছে।গত-১০ বছর সোনারগাঁয়ের মানুষ শান্তিতে ছিলো। কিন্তু,এখন তারা আতঙ্কিত।এই শান্তি ভবিষ্যতে থাকবে কিনা।এভাবে যদি চলতে থাকে ভোটের পরিবেশ থাকবে না।মানুষ ভয় পাবে ৫ শতাংশ ভোটারও যাবে না।এরপর তিনি জানান-প্রধানমন্ত্রী আর নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছেন এবার অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে।আমি তাদের উপর আস্থা রাখি।প্রধানমন্ত্রী বলেছেন যদি এমন হয়-সে যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।কোন কম্প্রোমাইজ করা হবে না। দেশের কোথায় কি হবে জানি না।তবে আমি আশাবাদী সোনারগাঁয়ের অন্তত ৭০ ভাগ ভোটার ভোটকেন্দ্রে যাবেন।যদি সরকার পরিবেশ ঠিক রাখতে পারে।এসময় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ,প্যানেল চেয়ারম্যান শওকত আলী মেম্বার,সাবেদ আলী মেম্বার,ইকবাল মেম্বার,রিপন মেম্বার,স্বপন মেম্বার,এজাজ মেম্বার,শামীম মেম্বার,কবির মেম্বার,সাজেদ আলী মেম্বার,খৈয়ম মেম্বার,জাতীয় পার্টির-২ নং ওয়ার্ডের সভাপতি আসাদ,শম্ভুপুরা ইউনিয়ন সভাপতি এজাজ,সেক্রেটারি তোফাজ্জল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST