ঢাকাSunday , 21 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে এশিয়ান পেইন্টের উদ্যোগে ও রংধনু ফাউন্ডেশনের সহযোগিতায় দুই শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ।

দেশ চ্যানেল
January 21, 2024 3:47 pm
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে এশিয়ান পেইন্টের উদ্যোগে ও রংধনু ফাউন্ডেশনের সহযোগিতায় দুই শতাধিক অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে জ্যাকেট সোয়েটার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ২ শত অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের শীতার্ত নারী ও পুরুষের মাঝে এসব শীতবস্ত বিতরণ করা হয় ।

এসময় এশিয়ান পেইন্টের উপ – পরিচালক DRM বজলুর রশিদ, অঞ্চল ব্যবস্থাপক মাহামুদুল হাসান, ডিপো ইনচার্জ আরিফ হোসেন, ডিলার আব্দুল লতিফ, রংধনু ফাউন্ডেশনের উপদেষ্টা ওসমান গনি, পঞ্চগড় সরকারি গার্লস স্কুলের সহকারী শিক্ষক সায়দার আলী,পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর হাসনাত মো: হামিদুর রহমান, রংধনু ফাউন্ডেশনের সদর শাখার সভাপতি মুনতাসীর সিহাবসহ রংধনু ফাউন্ডেশন সদর শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রংধনু ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম করে আসছে।
সকলের সহযোগিতা পরামর্শ অব্যাহত থাকলে ভবিষ্যতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রংধনু ফাউন্ডেশনের সদস্যরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST