ঢাকাThursday , 19 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

দেশ চ্যানেল
March 19, 2026 8:03 am
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজ হাতে ময়লা পরিস্কার করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকুরিয়া পারভিন,পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম,জেলা সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা,জেলা প্রশাসন ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

পরে সিভিল সার্জন অফিস চত্বর থেকে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে নিজ হাতে ড্রেনের ময়লা পরিস্কার করেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এসময় জেলা প্রশাসক,পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST