ঢাকাThursday , 15 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী।

দেশ চ্যানেল
August 15, 2024 12:26 pm
Link Copied!

মো আমিরুল ইসলাম জেলা প্রতিনিধি পঞ্চগড়।

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যার ‘নির্দেশদাতা’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা।

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সারে ১০ টা থেকে পঞ্চগড় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অবস্থান নিতে দেখা যায় জেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের। এরপরে দুপুর সারে ১২ টায় পঞ্চগড় জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বেরর হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের শেষ হয়।

এর আগে এদিন সকাল থেকেই জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে জড়ো হন বিএনপি’র নেতা-কর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। এ সময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

এ সময় জেলা বিএনপির নেতারা বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

অপর দিকে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠ থেকে সকাল ১১টায় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বির নেতৃত্বে ছাত্র-জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল পঞ্চগড় শেরেবাংলা মোড়ে এসে তারাও রাজপথে অবস্থান নেয়।

 

এ সময় সমন্বয়করা বলেন, এই গণহত্যার বিচারের দায়ে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের বিচার বাংলার মাটিতে হতে হবে। স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা সরকার যে গুম, খুন, অত্যাচার করেছে, তার বিরুদ্ধে গণঅবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তাঁর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST