ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সাড়ে ৫২মেট্রিকটন গম আত্মসাতের ঘটনায় তদন্ত

দেশ চ্যানেল
January 1, 2024 1:51 pm
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে সাড়ে ৫২মেট্রিকটন গম আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।সোমবার বিষয়টি নিশ্চিত করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন প্রকল্প-২ এর সহকারী পরিচালক (প্রশাসন) বদরুল আলম।এর আগে গত ২ নভেম্বর দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকায় পঞ্চগড়ে আবাসন প্রকল্পের সাড়ে ৫২মেট্রিকটন গম আত্মসাতের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আনলে তদন্ত শুরু করেন তারা।
সংবাদে উল্লেখ করা হয়েছিল পঞ্চগড় সদর উপজেলার তৎকালিন ইউএনও মো.আরিফ হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাকির হোসেন ও কার্য সহকারি আবু হানিফের বিরুদ্ধে উপজেলার চাকলাহাট ইউনিয়নের গয়পানি গ্রামের আশ্রয়ন-২ প্রকল্পের ঘর নির্মানের জায়গায় মাটি ভরাটের জন্য বরাদ্দ দেয়া হলেও কোন প্রকার মাটি ভরাট না করেই পুরো সাড়ে ৫২ মেট্টিকটন গম বিক্রি করে অর্থ আত্মসাত করেছেন।যার বাজার মূল্য প্রায় ছিল ২০ লাখ টাকা। এমনকি প্রকল্পের সভাপতি পর্যন্ত জানেন না তার নামে প্রকল্প নিয়ে আত্মসাৎ করেছেন।কার্য সহকারী আবু হানিফ সদর উপজেলায় থাকলেও বর্তমানে ওই ইউএনও নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্বে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তেঁতুলিয়া উপজেলার দায়িত্বে রয়েছেন।
সাড়ে ৫২ টন গম আত্মসাতের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের জানান,আমরা তদন্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST