ঢাকাSaturday , 8 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত।

দেশ চ্যানেল
June 8, 2024 11:43 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলায় আজ থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সকাল দশটায় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ নেওয়াজ শুভ, সহকারী কমিশনার (ভূমি) মালিহা খানম সহ কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠানে উনচল্লিশ ব্যাক্তির মাঝে জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে ভূমি অধিগ্রহণের আটচল্লিশ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

সদর উপজেলা ভূমি চক্তরে তিনটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, জেলার সকল উপজেলায় একই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST