ঢাকাMonday , 1 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় পৌরসভা কতৃক টোল/চাঁদা বন্ধের দাবীতে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ ।

দেশ চ্যানেল
July 1, 2024 12:18 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় পৌর এলাকায় চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি থ্রি-হুইলার (পাগলু), পিকাপ ষ্ট্যান্ড/পার্কিং ফি বাবদ প্রতিদিন ২০(বিশ) টাকা করে উঠানোর প্রতিবাদে পঞ্চগড় পৌর এলাকার বিভিন্ন রাস্তা অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও পাগলু চালকরা।

 

সোমবার (১ জুলাই) সকাল ১১টা ৩০মিনিটে তাঁরা শহরের বিভিন্ন পয়েন্ট এ অবরোধ চালান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে তাদের বুঝিয়ে প্রায় ১ঘন্টার বেশি সময় পরে তাদের অবরোধ প্রত্যাহার করেন।

 

ব্যাটারি চালিত অটোরিকশা চালক আক্তার আলী বলেন, আমদের কাছ থেকে এককালীন মাত্র এক বছরের মেয়াদে লাইসেন্স/কার্ড করার জন্য ১হাজার থেকে ১২শত টাকা দিয়ে থাকি তবুও আমাদের দৈনিক ২০টাকা করে দিতে হয়। আমরা কেন দিবো এইটাকা, আমার প্রতিদিন ২০টাকা করে দিতে পারবো না, তার জন্যই আমরা আজকের এই অবরোধে অংশগ্রহণ করেছি।

 

পঞ্চগড় জাতীয় ভ্যান, রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, আজকে আমাদের দাবী পঞ্চগড় পৌরসভার মেয়র মহোদয় আমাদের এই ২০টাকা টোল আদায় বন্ধ করবে। মেয়র জাকিয়া খাতুন আমাদের সাথে কথা বলতে চেয়েছে, তিনি আমাদের পঞ্চগড় পৌরসভা কার্যালয়ে ডেকেছেন, আমারা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সহ পৌরসভায় যাবো এর যাচ্ছি তাই আমরা সাময়িকী সময়ে জন্য অবরোধ স্থগিত করছি। পঞ্চগড় পৌরসভায় গিয়ে তিনার সাথে কথা আলাপ করবো, যদি মেয়র মহোদয় আমাদের দাবী না মানেন তাহলে আমরা পুনরায় অবরোধ শুরু করবো।

 

টোল আদায় সম্পর্কে কথা বলার জন্য ইজারাদার মো. জয়নুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করারা চেষ্টা করলে তিনাকে পাওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST