পঞ্চগড় জেলা প্রতিনিধি
অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় অমরখানা ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্ৰামের বিভিন্ন রাস্তার ইউ গাছ সুকৌশলে রাতে আধারে বা দিনে সুযোগ সুবিধা বুঝে এসব ইউ গাছ কর্তন করেছে ফেডারেশন কর্তিক দেখভাল কারী হাসান,জামাল,বেলাল গং। জানাযায় এরা অনেক দিন ধরে এই পেশায় নিয়োজিত স্থানীয়রা জানান এদের কে কেউ কিছু বললে তারা বলেন আমরা ফেডারেশন লোক তাই গাছ কাটছি। এবিষয়ে অমরখানা ভূমি অফিসের সহকারী তৌশিলদার রুহুল আমিন এর সাথে এবিষয়ে কথা হলে তিনি বলেন আমরা ঘটনা স্থলে গিয়ে ছিলাম। গাছ কাটার আলামত পেয়েছি কিন্তু কেউ গাছ কাটার বিষয় শিকার হচ্ছে না। এভাবে ধরি মাছ না ছুঁই পানি এভাবেই চলছে অমরখানা ইউনিয়নের বর্তমান প্রেক্ষাপট।

এবিষয়ে অমরখানা ইউনিয়নের ফেডারেশন সভাপতি জাকির মাস্টার এর সাথে কথা বলার জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে এলাকার সুশিল সমাজের মানুষেরা বলছেন এসব বৃক্ষ নিধন ব্যক্তি দের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা না নিলে এসব কার্যক্রম বন্ধ করা অসম্ভব। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন।

