ঢাকাThursday , 26 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় ৯ নং মাগুরা ইউনিয়নে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

দেশ চ্যানেল
February 26, 2026 4:47 pm
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় ৯ নং মাগুড়ার ইউনিয়নের ঝলই বাজারে দীর্ঘ ২০ বছর ধরে সাফিন মেডিসিন মাট নামক ব্যবসা প্রতিষ্ঠান এর মালিক মোঃ জাহেদুল ইসলাম (স্বপন), শান্তিপূর্ণভাবে ব্যবসা করে আসছেন। তিনি বলেন গত ৫ আগস্টের পর একটি মহল তাকে ওই ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে বলেন। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ জাহেদুল ইসলাম (স্বপন), বলেন এই সরকারি জায়গায় শুধু আমি নয় অনেক ব্যবসায়ী ব্যবসা করে আসছে তাদেরকে কিছু না বলে আমাকে কেন এই ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে হবে।

এমন তা অবস্থায় স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও তার লোকজনেরা বলেন দোকান এখান থেকে সরিয়ে না নিলে আমরা ভেঙ্গে দিতে দ্বিধা করবো না। ইতিমধ্যে (২২ ফেব্রুয়ারি) ব্যবসায়ী স্বপন তার ব্যক্তিগত কাজে পঞ্চগড় জেলা শহরে আসলে ওই সুযোগে মসজিদ কমিটির লোকেরা তার দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং বেশিরভাগ দোকানের মালামাল লুটপাট হয়েছে বলে ভুক্তভোগী অভিযোগ করেন। এবং ভুক্তভোগী তার দোকানের এমন অবস্থা দেখে জরুরী সেবা ৯৯৯ নাইনে ফোন দিলে পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST