দেবাশিষ কুমার দাস উপজেলা প্রতিনিধি পত্নীতলা, নওগাঁ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. সামসুজ্জোহা খানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে পত্নীতলায় এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক সিরির নেতৃত্বে নজিপুর পাবলিক মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নজিপুর শহরের প্রধান প্রধান সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী, মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ. জেড. মিজান ও আব্দুল্লাহ আল মাসুম, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মো. সামসুজ্জোহা খানের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

