ঢাকাSaturday , 7 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার আটক।

দেশ চ্যানেল
February 7, 2026 11:57 pm
Link Copied!

দেবাশিষ কুমার দাস উপজেলা প্রতিনিধি পত্নীতলা, নওগাঁ

পত্নীতলা সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত গডফাদার মোঃ আঃ রউফ শিপন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আঃ রউফ শিপন জয়পুরহাট জেলার সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ওয়ালিদ মুরাদ-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ সুলতান আহমেদ ও সুবেদার মোঃ সাইদুর রহমান। মোবাইল ট্র্যাকিং এবং পূর্বে আটককৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপনের অবস্থান নিশ্চিত করা হয়।

পরবর্তীতে জয়পুরহাট সদর উপজেলার ১৪ বিজিবির ভুটিয়াপাড়া বিওপির অপারেশনাল এলাকার দোগাছী ইউনিয়নের দক্ষিণ খাসপাহানন্দা এলাকায় যৌথ বাহিনী চিরুনি তল্লাশি অভিযান চালায়। এ সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোঃ আঃ রউফ শিপন (৪৫), পিতা—মৃত আকতার আলী মণ্ডল, গ্রাম—খাসপাহান, থানা—জয়পুরহাট সদর, জেলা—জয়পুরহাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকাল ৬টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সন্ত্রাস, মাদক ও সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST