ঢাকাSunday , 28 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ছাত্রলীগের বৃক্ষ রোপন ।

দেশ চ্যানেল
April 28, 2024 11:07 am
Link Copied!

মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য্য বর্ধন ও গ্রীণ হাউজের প্রভাব থেকে প্রাণিকূল রক্ষার্থে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগ বিভিন্ন সড়কের পাশে বৃক্ষ রোপন কর্মসুচী গ্রহন করেন। গত শনিবার বিকেলে উপজেলার নওদা ও বাগজানা এলাকায় বিভিন্ন প্রজাতির পাঁচ’শতাধিক গাছের চারা রোপন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন তালুকদার ও সাধারন সম্পাদক পলাশ কুমার ঘোষ বৃক্ষ রোপন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাফিজ হোসেন, যুগ্ন-সম্পাদক জহুরুল ইসলাম, অন্যতম সদস্য মোঃ রাফি হোসেন, বাগজানা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাশিদুল ইসলাম, বালিঘাটা ইউপি ছাত্রলীগের সম্পাদক রিয়াদ হোসেন ও আটাপুর ইউপি ছাত্রলীগ নেতা মেহেদী হোসেন সহ অনেকেই। উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সম্পাদক পলাশ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে আমরা পাঁচবিবি উপজেলা ছাত্রলীগ বৃক্ষ রোপন কর্মসুচী হাতে নিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার গুরত্বপূর্ন রাস্তার পাশে গাছের চারা রোপন করব। জানান এ ছাত্রনেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST