ঢাকাSaturday , 6 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের ২দিন পর লাশ উদ্ধার ।

Link Copied!

মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হাফেজ সাকিব হাসানের (১৭) ২দিন পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল,

শুক্রবার বেলা ১২ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রীজের নীচে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় সাকিব।

সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ও বাংলাহিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হাফেজ সাকিব হাসান।

নদীতে নেমে গোসলের এক পর্যায়ে সাকিব পানিতে তলিয়ে গেলে তার অপর দুই সহপাঠীর চিৎকারে স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে যায় এবং নদীতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারা পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দেয় । খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাথমিকভাবে অনুসন্ধানের পর ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটকে খবর দেয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ফায়ার সার্ভিসের ৩জন ডুবুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ ৩ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালানোর পর আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করেন। আজ শনিবার সকাল সাড়ে ৮ থেকে আবারও পাঁচবিবি ও রাজশাহী থেকে আগত ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে । এক পর্যায়ে আটাপাড়া বেইলি ব্রিজ থেকে ১ শ মিটার দক্ষিণে বালি উত্তোলনের ড্রেজিং এর স্হানে বিকাল সাড়ে ৩ টার দিকে মৃত সাকিবের ভাসমান লাশ উদ্ধার করেন, পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামরুল হাসান জানান, উদ্ধার করা মৃতের লাশ স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST