ঢাকাFriday , 4 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা।

দেশ চ্যানেল
September 4, 2026 2:59 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা দিয়েছে পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি।

৪ সেপ্টেম্বর শুক্রবার পানছড়ি কানুনগোপাড়া “মোনো টুগুন ক্যাফে এন্ড রিসোর্টে” ফলদ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. ইব্রাহীম। সাধারণ সম্পাদক জাহেদুল হোসেন রুমন এর সঞ্চালনায় সংবর্ধনায় সমিতির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য রুমেল মারমা সমিতির সার্বিক উন্নয়ন ও ফলদ ব্যবসার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ফলদ ব্যবসায়ীদের স্বার্থে সমিতির কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে সমিতির নিজস্ব ভবন নির্মাণের পাশাপাশি আমসহ বিভিন্ন ফল সংরক্ষণের জন্য একটি কোল্ডস্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় সমিতির নেতৃবৃন্দ জেলা পরিষদ সদস্য রুমেল মারমার সফলতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST