ঢাকাWednesday , 25 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চুরি করে বোরিং এবং রাস্তা ভেঙ্গে দুর্ঘটনা।

দেশ চ্যানেল
February 25, 2026 3:42 pm
Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ

পাবনার বেড়া উপজেলায় রাস্তার মধ্যে আশ্চর্যজনক ভাবে গর্ত হয়ে একটি ট্রাক ঢুকে যায় এবং ঝুঁকিপূর্ণ অবস্থা থাকলেও গাড়ি চালকের প্রাণ রক্ষা পায়।

আজ ২৫ ফেব্রুয়ারি দুপুরে, বেড়া হাসপাতাল সিএনবি রোড সংলগ্ন বনগ্রামের দিকে যে ক্যানাল চলে গিয়েছে সেই ক্যানালের পাড়ের রাস্তায় ট্রাকসহ ভেঙে পড়েছে আই ৩ এস ১ ক্যানেলের ডাইক।

স্থানীয়ভাবে জানা যায় যে, অবৈধভাবে পুকুরে পানি নেয়ার জন্য ক্যানালের পাড়ের নিচ দিয়ে গোপনে অবৈধভাবে পাইপ দিয়ে বোরিং করে। দীর্ঘ সময় বোরিং এর পাশ দিয়ে পানি প্রবাহিত হতে হতে ওখানের মাটি সরে খাল হয়ে ঝুকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়, যার ফলে ট্রাকটি রাস্তা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভেঙ্গে গর্তে হয়ে গর্তের মধ্যে ট্রাকটি ভয়ংকর ভাবে ঢুকে যায়। ট্রাকের ড্রাইভারকে গ্লাস ভেঙ্গে জীবিত বের করা হয়।

এ ব্যাপারে দুইজন বোরিং মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে বেড়া মডেল থানা। ঘটনাস্থলে তৎক্ষণাৎ বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা পরিদর্শন করেন। তিনি বলেন এই জঘন্য ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনা হবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বেড়া পানি উন্নয়নবোর্ডকে বাদী হয়ে মামলার নির্দেশ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST