ঢাকাThursday , 25 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাবনা সাঁথিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় |

দেশ চ্যানেল
April 25, 2024 2:29 pm
Link Copied!

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি :

তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে নদীনালা খাল বিল। কৃষক কৃষি জমিতে দিতে পারছে না সেচ কারণ পানির লেয়ার নিচে নেমে গেছে । অনেক জায়গাতেই খাবার পানির সংকট দেখা দিয়েছে। তীব্র খরায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।। গরমে অতিষ্ঠ হয়ে পরেছেন সর্বস্তরের মানুষ। একের পর এক জারি হচ্ছে হিট অ্যালার্ট। হিটস্ট্রোকে অনেকে মারা গেছেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে পাবনার সাঁথিয়ায় রহমতের বৃষ্টি কামনায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ৯টায় বোয়াইলমারী কামিল মাদ্রাসা মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি ও দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু হানিফ।

 

নামাজ শেষে বৃষ্টি চেয়ে ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

 

নামাজে অংশ নেওয়ায়া একজন মুসুল্লি বলেন, ‘আল্লাহতাআলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন। তাই আমরা মুসল্লিরা সবাই একত্রে নামাজ আদায় করেছি।তীব্র গরমে শুধু মানুষ নয় পশুপাখিও কষ্ট ভোগ করছে। বৃষ্টি হলে গরম অনেকটা কমে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST