ঢাকাSunday , 19 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব ঘোষণা ছাড়াই বেনাপোল বন্দরে ভারত ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা।

Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।এছাড়া বাংলাদেশে সরকারি ছুটির কারণে ২দেশের মধ্যে ১৮ ই মে থেকে আগামী ২০ শে মে পর্যন্ত ৩ দিন আমদানি-রফতানি কার্যক্রমও বন্ধ থাকবে।শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন।এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার সই করা ওই চিঠিতে বলা হয়,নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট দিয়ে ১৮ ই মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রফতানি ভ্রমণ ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে।শুধুমাত্র মেডিকেল ভিসা ব্যতীত,টুরিস্টসহ অন্যান্য ভিসাধারীদের বন্ধ থাকবে ভ্রমণ ভিসায় ভারত যাতায়াত।এই ৩ দিনের ভারত ভ্রমণের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন বেনাপোল বর্ডার দিয়ে প্রবেশ করা কলকাতায় হাজার হাজার বাংলাদেশী।কলকাতায় আসা বাংলাদেশী রাসেল মাহমুদ,সুমন দত্ত,চন্দন দা ওরফে নিমাই ও হাজী রফিক সহ আরো অনেকের সাথে দেশ চ্যানেলের সাথে কথা হলে-তারা জানানঃপূর্ব ঘোষণা ছাড়াই বেনাপোল সীমান্ত দিয়ে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশীদের।তারা আরো বলেন-আমরা জরুরী প্রয়োজনে বাংলাদেশের যেতে চাইলেও যেতে পারছিনা।আর যদি বাংলাদেশে যেতেও চাই তাহলে বিমানই একমাএ বাহন,বিমানে টিকেট পাওয়া যেন সোনার হরিণের মতো,আবার অপর দিকে হোটেল ভাড়াখাবার-দাবার নিয়ে অনেক বাংলাদেশী পড়েছেন বিপাকে।বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন-পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ভারতীয় চেকপোস্ট থেকে একটি পত্রের মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে তিন দিন যাত্রী পারাপার বিধি নিষেধের বিষয়ে জানতে পেরেছি।এ তিন দিনে নতুন কোনো যাত্রী ভারতের প্রবেশ করতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে ফিরে যেতে পারবেন এবং যে সমস্ত বাংলাদেশিরা মেডিকেল ভিসা বা ইমার্জেন্সি ভিসা নিয়ে ভারতে যেতে চান তারাই বন্ধের ৩ দিনে ভারতে যেতে পারবেন।বন্ধের এই তিন দিনে ভারতে অবস্থানকারী কোনো বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ফিরে আসতে পারবেন না।২১ শে মে সকাল থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানান তিনি।এ ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান-ভারতীয় লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমার ছুটি ও শার্শা উপজেলায় উপজেলা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ৩ দিন বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকবে।আগামী মঙ্গলবার থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST