ঢাকাSunday , 12 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। – এম বি বাকের।

দেশ চ্যানেল
April 12, 2026 12:17 pm
Link Copied!

জেলা প্রতিনিধি : মাগুরা।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এম বি বাকের। তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ ভোটারের মতামতকে সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। তা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমেই এ দাবি আদায় করা হবে।

বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণদাবি উপেক্ষা করলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST