ঢাকাTuesday , 2 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে সু-স্বাগত জানাই-এমপি বাবু

দেশ চ্যানেল
January 2, 2024 5:24 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার)আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু বলেছেন- ধারাবাহিকভাবেই প্রধানমন্ত্রী দেশের বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন।নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীকে সুস্বাগত জানাই।প্রধানমন্ত্রীর আগমন নারায়ণগঞ্জের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি এই নির্বাচনে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের ও গুরুত্ব রয়েছে।এতো গুরুত্বপূর্ণ একটি সমাবেশ হতে যাচ্ছে,যার নেতৃত্বে দিচ্ছেন আমাদের একেএম শামীম ওসমান এমপি।এই সমাবেশে লাখ লাখ মানুষের জনসমাগম ঘটবে।আমরা বঙ্গবন্ধুর কণ্যার জন্যে সেইভাবেই প্রস্তুতি নিতে যাচ্ছি।জাতির পিতার কন্যা যখন নারায়ণগঞ্জে পাঁ রাখেন,তখন নারায়ণগঞ্জের সৌভাগ্যের প্রসূতি হয়।দেখা যায় আমরা যারা নির্বাচন করতে যাচ্ছি,তারা সবাই বঙ্গবন্ধু কণ্যার অতন্ত্য আদরের সুসন্তান।মঙ্গলবার(২ রা ডিসেম্বর)দুপুর ১ টায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাঠ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।এসময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইসহ নেতৃবৃন্দ।এমপি বাবু বলেন-আমরা তো চাইলেই লাখ লাখ লোক দিয়ে ভরে দিতে পারি।কিন্তু আমাদের এখানে জায়গার অভাব।বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনে যে পরিমান লোকজন রয়েছে,সেখানেই লাখ লাখ লোক থাকবে।তাছাড়া আমরা তো সাথে থাকবোই।এটা শামীম ওসমানের চতুর্থবারের নির্বাচন,উনি কিন্তু নির্বাচনে জয়লাভই করেছেন।আমারও এবার ৪র্থবার, আমিও জয়লাভ করেছি।২০০৮ সালে আমরা ব্যপকভাবে জয়লাভ করেছি।১৯৯৬ সালে ইয়াং শামীম ওসমান এখানে জয়লাভ করেছে।আমরা মনে করি‘আওয়ার কম্পিটিশন ইজ এনাদার পার্টি’।যারা যুক্ত হয়েছে নির্বাচনে,তারা চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি।জনগণ যেদিকে ভোট দিবে সেদিকেই জয়লাভ হবে।আমার এখানে অন্তত ৭০ থেকে ৭৫ ভাগ মানুষ অংশগ্রহন করবে ভোটে।তিনি আরও বলেন-প্রধানমন্ত্রীকে দেখেই মানুষ নৌকায় ভোট দিবে।আমরা তো কর্মী ‘উই আর দ্যা ওয়ার্কার’।আমাদের উপর আস্থা রেখে নেত্রী নৌকা দিয়েছেন। নৌকায় যত ভোট আসবে সবই শেখ হাসিনার ভোট,জাতির পিতার ভোট ও আওয়ামী লীগের ভোট।৪৫ ভাগ ভোট তো নেতাকর্মীদের ভোট,সুতরাং অংশগ্রহন হবে ব্যাপক।প্রধানমন্ত্রীর আগমনে আমরা চাইবো,বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক এবং সেটা নারায়ণগঞ্জ থেকেই শুরু হোক,এটাই আমাদের কামনা থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, নারায়ণগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ শহর যুব লীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি ও তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা কাউসার আহম্মেদসহ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST