ঢাকাWednesday , 13 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সাথে গ্যাস সংকটে আলোচনা-একেএম সেলিম ওসমান

দেশ চ্যানেল
December 13, 2023 3:45 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ জেলার গ্যাস সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে আলোচনা করেছেন,বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের(বিকেএমইএ)সভাপতি ও নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)আসনের এমপি একেএম সেলিম ওসমান।বুধবার (১৩ নভেম্বর)সকালে গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)আসনের এমপি একেএম সেলিম ওসমানসহ দেশের অন্যান্য শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্যঃএফবিসিসিআই নেতৃবৃন্দগন ব্যবসা- বানিজ্য বিষয়ক বর্তমানে বিদ্যমান নানাবিধ সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করেন বলে জানা যায়।উল্লেখ্যঃদীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন নারায়ণগঞ্জ গার্মেন্টস ব্যাবসায়ীরা।গ্যাস সমস্যাটির সমাধানে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে চিঠি দিয়েছিলেন এমপি একেএম সেলিম ওসমান।চিঠিতে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে এমপি একেএম সেলিম ওসমান বলেন-নারায়ণগঞ্জ অঞ্চলে জরুরী ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করে, শিল্পকারখানাগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি কোনো ধরনের,অপ্রীতিকর অবস্থায় পড়ে সরকারকে যেন বিব্রত হতে না হয়।সে ব্যাপারে আপনার আশু হস্তক্ষেপ কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST