ঢাকাFriday , 6 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায়,আমরাও সেভাবে কাজ করবো- এমপি খোকন।

দেশ চ্যানেল
March 6, 2026 9:35 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে জনগণকে সাথে নিয়ে চলতে চায়,জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায় আমরাও ইনশাআল্লাহ জনগণের সাথে থেকে জনগণের পাশে থেকে আমরা সকল কাজ সম্পন্ন করবো। শুক্রবার সকালে ডাসার উপজেলার ভূরঘাটা-কোটালীপাড়া সড়কের ঘোষের হাট চৌরাস্তার কুমারখালের উপর গার্ডার ব্রিজ ও কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমির মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন, এবং কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরোও বলেন,আমার নির্বাচনী আসনে প্রতিটি জনগণের মৌলিক অধিকার পুরণ করার জন্য আমরা চেষ্টা করবো। বাংলাদেশের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে যদি কোন থানা উল্লেখযোগ্য থাকে সে উন্নয়নের ছোঁয়া কালকিনি,ডাসার ও মাদারীপুরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া,ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন,ডাসার উপজেলা প্রকৌশলী রেজাউল করিম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST