ঢাকাSaturday , 23 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পুলিশ কর্মকর্তার বাড়িতে নির্বাচনী উঠান বৈঠক,

দেশ চ্যানেল
December 23, 2023 2:08 pm
Link Copied!

মিজানুর রহমান  ফরিদপুর জেলা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারী ফরিদপুর ২ আসন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জামাল হোসেন মিয়ার নির্বাচনী উঠান বৈঠক ২৩ ডিসেম্বর শনিবার বিকাল ৫ ঘটিকায় নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান মনির এ সময় স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জামাল হোসেন মিয়াকে লালগালিসা ও ফুলেল শুভেচছা জানান।এ সময় এডভোকেট জামাল হোসেন মিয়ার সমর্থক ফুলসুতি ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নির্বাচনী সভায় অংশ নেন।এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে জামাল মিয়া সমর্থক নেতাকর্মী উপস্থিত ছিলেন।পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান মনির বর্তমানে ঝিনাইদাহ জেলা সদরে তদন্ত ওসি ( পি বি আই)দায়িত্ব পালন করছেন।তিনি ছুটিতে বাড়িতে এসে তার নিজ নির্বাচনী এলাকা ফুলসুতি ইউনিয়নের ভিন্ন স্হানে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগদান করেন। এছাড়া আজ তার বাড়িতে বিশেষ ভূমিকা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কার পক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করেন। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন আমি জামাল মিয়াকে ভালোবাসি তাই তার নির্বাচনী সভা করলাম।পুলিশ কর্মকর্তার দায়িত্ব থেকে নির্বাচনী প্রচারণা করতে পারবেন কিনা তার উত্তরে তিনি নিরবতা পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST