ঢাকাMonday , 23 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ডায়মন্ড লাচ্ছা সেমাই তৈরি, জরিমানা ৪০ হাজার টাকা।

দেশ চ্যানেল
February 23, 2026 12:34 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদর উপজেলা পূর্ব বগুড়া কই পাড়া ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায়।

সোমবার ( ২৩ ফেব্রুয়ারী ) জেলা প্রশাসন, বগুড়া ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে উক্ত কারখানায় দেখা যায়, পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি করা হচ্ছে। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায় বিএসটিআই এর মানসনদহীন, অনুমোদনহীন অবস্থায় সেমাই উৎপাদন ও মোড়ক জাতকরন করতে দেখা যায়।

এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমদ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানার ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, ও অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।

সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন, জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দের একটি চৌকস টিম। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST