ঢাকাWednesday , 1 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় গণধর্ষণ মামলার আসামী লিমন গ্রেফতার- 

Link Copied!

মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভদ্রদিঘী এলাকার এক মহিলা বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন যে, ধৃত আসামী লিমন এর সাথে তার মোবাইল ফোনে পরিচয় হয় এবং তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত ২১/১০/২০২৩ ইং তারিখ আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে সারিয়াকান্দি কুতুবপুর বাজারে নিয়ে আসে। পরবর্তীতে আসামীসহ ৩/৪ জন ভিকটিমকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে কুতুবপুর গ্রামস্থ এক ফসলের জমিতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে।

 

উক্ত অভিযোগের প্রেক্ষিতে সারিয়াকান্দি থানার মামলা নং-১৪, তারিখ ২২/১০/২৩ ধারা-৯ (৩)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু হয়।

 

আসামীকে দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প শুরু হতেই গোয়েন্দা তৎপরতা শুরু করে। গত ৩০ এপ্রিল র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল ধুনট উপজেলার নাংলু এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ লিমন সাকিদার (৩০), পিতা- মোঃ শাহাদুল সাকিদার, সাং-বড় কুতুবপুর উত্তরপাড়া, থানা-সারিয়াকান্দি, জেলা- বগুড়া’কে গ্রেফতার।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST