ঢাকাWednesday , 17 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে কালোবাজারে পাচার করার সময় সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার-

দেশ চ্যানেল
January 17, 2024 1:44 pm
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –

বগুড়ার ধুনটে কালোবাজারে পাচারকালে সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৭ই জানুয়ারি) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ী গ্রামের যমুনা নদীর তীর থেকে চালের বস্তা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা যোগে পালিয়ে যায়।

এদিকে, ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, সরকারি চালগুলো নদী পথে ধুনটের ভান্ডারবাড়ী যমুনা নদীর পাড়ে নিয়ে আসা হয়। এতে স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেয়।

পরে, সেখানে পৌঁছানোর আগেই নৌকাযোগে তারা পালিয়ে যায়। চাল গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৪০ বস্তা চাল ছিল।

স্থানীয়রা জানিয়েছেন , চালগুলো পার্শ্ববর্তী কাজীপুর উপজেলার একটি ইউনিয়ন থেকে ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST