মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়া সদরের লাহিড়ী পাড়ার রহমত বালার নামাপাড়া নামক সালেক উদ্দিন এর বাড়ী থেকে ৯ হাজার ৪ শত ৭৫.২ কেজি চাল জব্দ করা হয়েছে। ১৮৯ বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির উল্লিখিত চাল জব্দ করেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমত বালার নামাপাড়ার মৃত রমজান আলীর পুত্র সালেক হোসেনের বাড়ি থেকে চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) পলাশ চন্দ্র সরকার । অভিযান পরিচালনা কালে তিনি জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর ৯, ৪৭৫.২ কেজি চাল জব্দ করা হয়েছে। ১৮৯ বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির উল্লিখিত চাল পাওয়া যায়।...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়া সদরের লাহিড়ী পাড়ার রহমত বালার নামাপাড়া নামক সালেক উদ্দিন এর বাড়ী থেকে ৯ হাজার ৪ শত ৭৫.২ কেজি চাল জব্দ করা হয়েছে। ১৮৯ বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির উল্লিখিত চাল জব্দ করেছে প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমত বালার নামাপাড়ার মৃত রমজান আলীর পুত্র সালেক হোসেনের বাড়ি থেকে চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) পলাশ চন্দ্র সরকার ।
অভিযান পরিচালনা কালে তিনি জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর ৯, ৪৭৫.২ কেজি চাল জব্দ করা হয়েছে। ১৮৯ বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির উল্লিখিত চাল পাওয়া যায়। এসময় বাড়ির মালিক সালেক হোসেন পালিয়ে
গেলেও তার নামে নিয়মিত মামলা হবে বলে জানান তিনি ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী উপ-খাদ্য পরিদর্শক বগুড়া আযম সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।