ঢাকাSunday , 10 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে মানিক মেয়র নির্বাচিত 

দেশ চ্যানেল
March 10, 2024 7:50 am
Link Copied!

মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি

 

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আবারও জয়লাভ করেছেন তৌহিদুর রহমান মানিক।

 

খেজুর গাছ প্রতীকে আট হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজ্জাকুল রহমান রাজু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন চার হাজার ৪১০ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে হামদান মণ্ডল জগ প্রতীকে ১৭২ এবং মোবাইল ফোন প্রতীকে আব্দুল খালেক ২১০ ভোট পেয়েছেন।

 

শনিবার (৯ মার্চ) এতথ্য জানান বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান।

 

২০১৫ সালে সরকারি দল থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো শিবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন তৌহিদুর রহমান মানিক। পরে ২০২১ সালের ৩০ জানুয়ারি আবারও শিবগঞ্জে পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ২৮ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মানিক পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীতও হয়। তবে জাপাকে আসন ছেড়ে দেওয়ায় তিনি আবারও পৌরসভার উপ-নির্বাচনে প্রার্থী হন।

 

সকাল ৮টায় ১১টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

এদিকে, বগুড়া জেলার সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, ১৯ হাজার ৪৭৩ ভোটারের মধ্যে ১২ হাজার ৯২৩ ভোটার ভোট দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST