স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার কাহালু উপজেলা শেখাহারে পায়ে মারিয়ে তৈরি করা হয় ভাই ভাই লাচ্ছা সেমাই। অভিযুক্ত কারখানার ৩ লাখ টাকা জরিমানা আদায়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং র্যাব-১২ বগুড়া কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়- ১. ময়লাযুক্ত পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি করতে দেখা য়ায়। ২. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। ৩. টয়লেটের দরজায় সেমাই প্যাকেটজাত এর ঝুড়ি সংরক্ষণ করতে দেখা যায়।৪. ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়। ৫. কারখানায় কর্মরত কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধান সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি।
এসকল উক্ত অপরাধে “ভাই ভাই লাচ্ছা সেমাই” কারখানার মালিকের ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে জনাব মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সাধারণ সম্পাদক, ক্যাব, বগুড়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন র্যাব-১২ বগুড়া এবং জেলা পুলিশের একটি চৌকস টীম।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

