মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে ৪নং তিনটহরী আওতাধীন প্রতিষ্ঠিত বড়বিল সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে বঙ্গবন্ধু স্মৃতি মেধা বৃত্তি পরিক্ষায় ৮জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ৪ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ১। আসমা আক্তার ৬ষ্ঠ শ্রেণি পিতা মোঃ আবুল হোসেন,২।নাজমা আক্তার ৬ষ্ঠ শ্রেণি পিতা মোঃ নুরুল ইসলাম,৩।রবিউল হোসেন ৩য় শ্রেণি, পিতা মোঃ মনির হোসেন,৪।সোহানা খানম মিতু ৬ষ্ঠ শ্রেণি, পিতা মোঃ মিঠু মিয়া।
গত ৯ তারিখ রোজ শনিবার ফটিকছড়ি বঙ্গবন্ধু স্মৃতি মেধা বৃত্তি পরিষদ কর্তৃক আয়োজনে ৮টি কেন্দ্রে মোট ৩ হাজার ৯জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে ২৭৫ জন শিক্ষার্থী মানিকছড়ি উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পরিক্ষায় অংশগ্রহণ করে।
আজ ২১ তারিখ রোজ বৃহস্পতিবার পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়, মানিকছড়ি উপজেলায় ২৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৬জন, এ-গ্রেডে পেয়েছে ৯জন সাধারণ গ্রেডে পেয়েছে ৪৯ জন।

