ঢাকাSunday , 1 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় গোমতী নদীর ভাঙ্গনে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামতের জন‍্য সহায়তা দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব। 

দেশ চ্যানেল
September 1, 2024 12:23 am
Link Copied!

কুমিল্লা তিতাস প্রতিনিধি মো:হানিফ মিয়া

২০২৪ ভয়াবহ বন‍্যায় তিতাস উপজেলায় প্রায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, গোমতী নদীর প্রবল স্রোতে ও গোমতী নদীর ভাঙ্গনের ফলে নদীর পাশের ঘরবাড়ি ভেঙ্গে যায়।

কুমিল্লা জেলা তিতাস উপজেলা নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া পশ্চিম পাড়ের বাড়িঘর ভেঙ্গে নদীতে বিলিন হয়ে যায়।

 

তিতাসে বন্যায় গোমতী নদী ভাঙ্গনে অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ সহায়তা দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব।

৩১ আগস্ট শনিবার বিকেল ৪টায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া পশ্চিমপাড় বন্যায় গোমতী নদী ভাঙ্গনে অসহায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের ঘর মেরামতের জন্য ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন,

মোঃ সেলিম সবুজ, এসপিকে সবুজ আহমেদ, সালাউদ্দিন সিকদার, আবু তাহের, আমিনুল পাঠান, আনিসুর রহমান আনিস।

এ ধরনের উত্তম মানবিক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত ও নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST