ঢাকাSaturday , 30 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেশ চ্যানেল
December 30, 2023 11:14 am
Link Copied!

হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা |

পঞ্চম পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনে প্রেসক্লাব রামপাল এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালী করে সড়ক প্রদক্ষিণ ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেন। সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি তুলে ধরে রাষ্ট্র সংস্কারের কাজ করেন। স্থায়ীত্বশীল উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করছেন তারা। দায়িত্বের সাথে সাংবাদিকরা তাঁদের পেশাদারী দায়িত্ব পালন করলে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে সৎ সাংবাদিকতার কোন বিকল্প নেই। নীতি আদর্শিক সাংবাদিকতা দেশ ও রাষ্ট্রের সুফল বয়ে আনে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এম এ সবুর রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মো. মজনুর রহমান এ সব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ শেখ সুলতান আহমেদ, এডভোকেট দিব্যেন্দু বোস, সাবেক প্রধান শিক্ষক পীযুষ কান্তি অধিকারী, সিডিপি’র সিরাজুল ইসলাম, ভাগা বাজার বণিক সমিতির সভাপতি অজয় কুমার রায়, সুব্রত মন্ডল, ক্লাবের সি. সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, কবির আকবর পিন্টু, শাহজালাল গাজী, মিলন মন্ডল, মোল্লা হাফিজুর রহমান, মেহেদী হাসান, সরদার মহিদুল ইসলাম, রেজাউল ইসলাম. আমিনুল ইসলাম নান্টু.তৌকির আহমেদ, লায়লা সুলতানা, মুরশিদ পারভীন, হারুন শেখ, তুহিন মোল্লা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST