বাউফলে ডাকাতি করতে ব্যর্থ হয়ে স্কুল শিক্ষক ও কন্যাকে কুপিয়ে জখম।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে ডাকাতি করতে ব্যর্থ হয়ে এক স্কুল শিক্ষক ও তাঁর কন্যাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাত ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষক হোসনে আরা বেগম জানান, গভীর রাতে ঘরের ভেতরে শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ঘরের ভেতরে দুইজন অজ্ঞাত ব্যক্তি দেখতে পান। তাদের দেখে তিনি চিৎকার শুরু করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর কন্যা তাবিয়াকে (১৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করে। এক পর্যায়ে মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত...
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ডাকাতি করতে ব্যর্থ হয়ে এক স্কুল শিক্ষক ও তাঁর কন্যাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাত ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত স্কুল শিক্ষক হোসনে আরা বেগম জানান, গভীর রাতে ঘরের ভেতরে শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ঘরের ভেতরে দুইজন অজ্ঞাত ব্যক্তি দেখতে পান। তাদের দেখে তিনি চিৎকার শুরু করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর কন্যা তাবিয়াকে (১৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করে।
এক পর্যায়ে মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।