ঢাকাWednesday , 14 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে পৃথকভাবে বিএনপির অবস্থান কর্মসূচী পালন।

দেশ চ্যানেল
August 14, 2024 1:08 pm
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

সারা দেশের কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে বাউফল উপজেলা বিএনপি। বুধবার (১৪ আগষ্ট) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পৃথক স্থানে ওই কর্মসূচী পালন করেন তারা। এতে এক পক্ষের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদার।

 

শহিদুল আলম গ্রুপের কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো শাহজাহান হাওলাদার। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদুল আলম তালুকদার।

বিজ্ঞাপন

অপরদিকে, মো. আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত মুনির গ্রুপের ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আ. জব্বার, সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ প্রমুখ।

 

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে মু. মুনির হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হাসিনা নয় তার দোসররা এর দায় এড়াতে পারে না। এদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি কারার দবি জানান তিনি। এসময়ে বিএনপি নেতাকর্মীদের সকল জনসাধারণের পাশে থেকে অত্যাচার রুখতে হবে বলেও নির্দেশনা দেন তিনি।

অবস্থান কর্মসূচীতে উভয় পক্ষের কয়েক হাজার বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST