ঢাকাMonday , 3 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বৈদ্যুতিক লাইন সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু নিহত।

দেশ চ্যানেল
June 3, 2024 12:59 pm
Link Copied!

 পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু (লেভেল-১) মোহাম্মদ হাসনাইন (২২) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সহকর্মীদের অভিযোগ সিনিয়র অফিসারদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

সোমবার (০৩জুন) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত লাইন ক্রু মোহাম্মদ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর কারণে ঘটনাস্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো প্রায় ৭ দিন। ঝড়ের আগে থেকেই ওই ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের টেকনিসিয়ান ছুটিতে ছিলেন। আজ অফিস থেকে জুনিয়র দুজন লাইন ক্রু সংযোগটি চালু করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

সহকর্মীদের অভিযোগ, লাইন সংযোগ সময় একজন সিনিয়র টেকনিসিয়ান সেখানে থাকা প্রয়োজন কিন্তু আমাদের অফিসাররা জুনিয়রদের প্রেসার দিয়ে টেকনিসিয়ান ছাড়া কাজটা করানোর কারণে তাদের সহকর্মী নিহত হয়েছেন। তাই এই দুর্ঘটনার জন্য তারা সিনিয়র অফিসারদের দায়ী করেছেন।

 

 

অভিযোগের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরী গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আমাদের সহকর্মী পুলে কাজ করার সময় ট্রান্সফরমার ডাউন না করে, সংযোগ দিচ্ছিলো। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। এজন্য দুঃখ প্রকাশও করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST