ঢাকাWednesday , 25 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জের রুপারঝোর কালাদা নদীরপাড় ভাঙ্গন কবলে!ভেরিবাঁধ নির্মাণের দাবি।

দেশ চ্যানেল
March 25, 2026 1:40 pm
Link Copied!

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কৃষ্ণনগর ও রুপারঝোর গ্রাম কালাদা নদীর তীরঘেঁষা একটি গুরুত্বপূর্ণ জনপদ। কৃষিনির্ভর এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে উর্বর জমি ও কৃষি উৎপাদনের জন্য পরিচিত হলেও বর্তমানে ভয়াবহ নদীভাঙনের কারণে এলাকা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চামটা কৃষ্ণনগর বাজার থেকে রুপারঝোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মোল্লারহাট ব্রিজ পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ সড়কটি কালাদা নদীর তীর ঘেঁষে চলে গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করে থাকে। কিন্তু সম্প্রতি নদীর তীব্র ভাঙনের ফলে সড়কের বড় একটি অংশ ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শুধু সড়কই নয়, ভাঙনের কবলে পড়ে অসংখ্য ফসলি জমি, বসতভিটা ও গাছপালা নদীতে চলে গেছে। এতে করে একদিকে যেমন রাষ্ট্রের অবকাঠামোগত ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা হারাচ্ছেন তাদের জীবিকা ও নিরাপদ আশ্রয়। অনেক পরিবার ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, নদীভাঙনের কারণে শিশুদের স্কুলে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং বয়স্ক ও অসুস্থ মানুষদের চলাচলও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, কালাদা নদীর তীরে একটি টেকসই ভেরিবাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন রোধ করা সম্ভব হবে এবং রক্ষা পাবে সড়ক, কৃষিজমি ও বসতবাড়ি।

এলাকাবাসীর পক্ষে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা কামাল হাওলাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত উদ্যোগ নেওয়া হলে একটি সম্ভাবনাময় কৃষি অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST