ঢাকাSunday , 14 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের চোখের আলো ফিরে পেলেন ৪৫৫ জন দরিদ্র মানুষ।

দেশ চ্যানেল
July 14, 2024 1:14 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটে চোখের আলো ফিরে পেলেন ৪৫৫ জন দরিদ্র ফিরে পেলেন চোখের আলো,ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ড. শেখ ফরিদুল ইসলামের সম্পূর্ণ আর্থিক সহায়তা দিয়ে এসব মানুষদের ঢাকায় এনে ‘ডাস আই হাসপাতালে’ প্রায় ১ মাস ধরে চিকিৎসা করে চোখের ছানি অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়েছে।

অপারেশনসহ লেন্স সংযোজনের পর চোখের আলো ফিরে পেয়ে এসব দরিদ্র মানুষ রোববার (১৪ জুলাই) দুপুরে ঢাকা থেকে বাগেরহাটে নিজ বাড়িতে এসেছে।

অপারেশনসহ লেন্স সংযোজনের পর চোখের আলো ফিরে পেয়ে বাড়িতে ফিরে আসা বাগেরহাট সদরের মোঃ আতিয়ার রহমান (৮২), মোঃআব্দুল রউফ (৮০), রামপালের ফিরোজা বেগম (৬৯), মোমেনা বেগম (৬০) ও মোংলার মোঃ আনোয়ার হাওলাদার (৭০), মোড়েলগঞ্জের মঞ্জু রানী শিল (৭০) জানান, বিগত তিন বছর ধরে চোখের ছানির কারণে প্রায় অন্ধ হয়ে ছিলাম। দারিদ্রতার কারণে প্রয়োজনীয় অর্থ থাকায় চোখের ছানি অপারেশন করাতে পারিনি। করোনা প্রকোপ না থাকায় ফের ড.শেখ ফরিদুল ইসলাম,চক্ষু চিকিৎসা শিবির চালু হওয়ায় কোনো অর্থ ছাড়াই তিনি আমাদের ঢাকায় নিয়ে অপারেশনসহ লেন্স সংযোজনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন। আমরা চোখে আগের মতোই দেখতে পাচ্ছি। এখন কাজকাম করাসহ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারব।

ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম জানান, আমার জন্মস্থান বাগেরহাটের রামপালে গত ২০০৯ সাল থেকে বিনামূলে চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে প্রায় ১ লাখ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসব চক্ষু চিকিৎসা শিবির থেকে বাছাই করে দরিদ্র মানুষদের সম্পূর্ণ আর্থিক সহয়তায় দিয়ে তাদের ঢাকায় এনে চোখের ছানি, নেত্রনালী ও মাংশ বৃদ্ধি অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এভাবে বিগত দিনে বাগেরহাট সদরসহ রামপাল, মোংলা, শরণখোলা, মোড়েলগঞ্জ ও ফকিরহাট উপজেলার সাড়ে ৬ হাজারের অধিক মানুষকে চোখের ছানি, নেত্রনালী ও মাংস বৃদ্ধির অপারেশনসহ লেন্স সংযোজনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়েছে। শুধু করোনার কারণে করনাকালীন ২ বছর চক্ষু চিকিৎসা শিবির করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ১৭ মে ২০২৪ বড়দিয়া হাজী আরিফ মাদরাসা, রামপাল, বাগেরহাটে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির আয়োজন করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষু শিবিরে মোংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোড়েলগঞ্জ, শরনখোলা, বটিয়াঘাটা, দাকোপসহ আশপাশ উপজেলা থেকে আগত রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য ৫৩০ জন রোগীকে বাঁছাই করা হয়। বাঁছাইকৃত ছানি রোগীদের ২৫ মে থেকে ১৩ জুন ২০২৪ ঢাকায় ৩৭৩ জনকে ‘ডাস আই হাসপাতাল’ এ বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ, ওষুধ ও সেবা দেওয়া হয়। বাছাইকৃত ছানি রোগীদের মধ্যে যারা ঢাকায় এসেছিলেন তাদের অনেকের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় অপারেশন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST