ঢাকাFriday , 31 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর বাঁশতলী ইউনিয়ন ও রামপাল থানা বি এন পির আয়োজনে বাঁশতলী ইউনিয়ন বিএনপির স্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল্লাহ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতৃবৃন্দ।এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআবু জাফর ফকির, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ আরিফ, মোঃকামরুল ইসলাম সহ১,২,৩,৫ নং ওয়ার্ড বি এন পির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবং গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়ার সারিরিক সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST