ঢাকাThursday , 11 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে তামার তার সহ চোরাকারবারি আটক ৪-

দেশ চ্যানেল
July 11, 2024 11:55 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের রামপাল থানা পুলিশ এর অভিযানে ৪৮০ ( চারশত আশি ) কেজি চোরাই তামার তার সহ ১। মো: জব্বার খাঁন (৪০), ২। মিঠু শেখ (৩৫), ৩। রাজু শেখ (৪০) ও ৪। আ: রহমান শেখ (৩০) নামের চার জন চোরা কারবারিকে আটক করেছে।

 

গ্রেফতারকৃত চোরা কারবারিদের কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

আটককৃতরা হলো,১। মো: জব্বার খাঁন(৪০) উপজেলার ভট্র কনকপুর গ্রামের মৃত আবুসাঈদ খানের ছেলে, ২।মিঠু শেখ (৩৫) ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে, ৩। রাজু শেখ (৪০)উপজেলার বর্ণি (উত্তর পাড়া) গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও ৪।আ: রহমান শেখ(৩০) ফকিরহাট উপজেলার ভবনা, গ্রামের আ: রশিদ শেখের ছেলে।

 

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুলাই) রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এসআই দুলাল চন্দ্র কর্মকার সংগীয় ফোর্স সহ উপজেলার গৌরম্ভা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব‍্য উদ্ধার অভিযানের সময় রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের সোহানুর রহমান গাজীর বাড়ির সামনে কালভার্টের উপর থেকে

 

বিভিন্ন রংয়ের কভার যুক্ত ৪৮০ (চারশত আশি) কেজি তামার তার সহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় চোরাই মালামাল বহনের কাজে ব‍্যবহৃত ০২ টি ব‍্যাটারি চালিত ভ‍্যান গাড়ী জব্দ করা হয়েছে।

আটককৃত তামার তারের আনুমানিক মূল‍্য ৫,৭৬,০০০ (পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা।

 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, চোরাইকৃত ৪৮০ (চারশত আশি) কেজি তামার তার সহ ৪ জন চোরা কারবারি কে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটকদের কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST