ঢাকাTuesday , 16 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে তামার তার সহ চোরাকারবারি আটক ৬-

দেশ চ্যানেল
July 16, 2024 5:40 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযানে চালিয়ে কভারযুক্ত ৬ কেজি এবং কভার ব্যাতিত ১৫ কেজি মোট ২১ ( একুশ) কেজি চোরাই তামার তার সহ ছয় জন চোরাই কারবারিকে আটক করেছে।

 

আটককৃতরা হলো, ১. কদমদী গ্রামের শাহ আলম মল্লিক এর ছেলে মোঃ শামীম মল্লিক(২৬), ২. বামনডহর গ্রামের ফরহাদ শেখ এর ছেলে মোঃ হাফিজুর রহমান (২৮), ৩. বাঁশেরহুলা গ্রামের আঃ রশিদ শেখ এর ছেলে মোজাফ্ফর শেখ(৪৫),৪. বাঁশেরহুলা গ্রামের মোঃ শওকত শেখ এর ছেলে মোঃ আল-আমিন শেখ(৪১), ৫. বাঁশেরহুলা গ্রামের মোঃ জুলফিকার শেখ এর ছেলে মোঃ আসিবুর শেখ(২৭),এবং ৬. কাপাসডাঙ্গা গ্রামের মোঃ রমজান ঢালী এর ছেলে মোঃ এরশাদ ঢালী(৩২), সর্ব থানা- রামপাল, জেলা – বাগেরহাট।

 

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই) রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সংগীয় ফোর্স সহ উপজেলার রামপাল তাপ বিদ্যূৎ কেন্দ্র এলাকায় ডিউটি করাকালে রামপাল থানাধীন সাপমারী কাটাখালী সাকিনস্থ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ২নং গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে

 

বিভিন্ন রংয়ের কভার যুক্ত ৬ (ছয়) কেজি এবং কভার ব্যাতিত ১৫ (পনেরো) কেজি মোট ২১ (একুশ) কেজি তামার তার সহ ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

 

আটককৃত তামার তারের আনুমানিক মূল‍্য ২৫,২০০ (পচিশ হাজার দুইশত) টাকা।

 

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, চোরাইকৃত ২১ (একুশ) কেজি তামার তার সহ ৬ জন চোরা কারবারি কে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটককৃত দের কে বাগেরহাট এর বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST