ঢাকাThursday , 8 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে তারেক রহমানের শান্তির বার্তা পৌছালেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

দেশ চ্যানেল
August 8, 2024 4:43 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

বাগেরহাটের রামপালে তারেক রহমানের শান্তির বার্তা পৌছালেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক

বাগেরহাটের রামপালের ১০ টি ইউনিয়নে তারেক রহমানের শান্তির বার্তা পৌছে দিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ৯ টা থেকে দিনভর এ কর্মসূচী পরিচানা করেন।

 

তিনি দেশের শান্তি ও স্থিতিশীল ফেরাতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন। দলের কোন নেতাকর্মী কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় নেবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মসহ সকল ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে। কারো প্রতি কোন গোষ্ঠী বা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে। কোন অন্যায়কারী যতবড় নেতা হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ছাত্র জনতার আত্মত্যাগ সমুন্নত রাখতে হবে। কোন অবস্থায় ষড়যন্ত্রকারীরা যেন পরিবেশ নষ্ট না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে।

 

বিএনপি নেতা ফরিদুল ইসলাম মল্লিকেরবেড় ইউনিয়নের সন্নাসী বাজার, বাশতলী ইউনিয়নে কালিগঞ্জ বাজার, গিলাতলা বাজার, বাইনতলা ইউনিয়নের শরাফপুর বাজার, চাকশ্রী বাজার, ক্রসের মোড়, পবনতলা, উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট মোড়, বামনডহর, গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজার, রাজনগর ইউনিয়নের কালেখারবেড়, হুড়কা ইউনিয়নের জিরো পয়েন্ট, ঝলমলিয়া দিঘিরপাড় পথ সভা করেন। তিনি তারেক রহমানের বার্তা পৌছে দেন। এ সময় তার সাথে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST