ঢাকাThursday , 1 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আওয়ামীলীগের শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 1, 2024 2:56 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটে আওয়ামী লীগের শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,সাড়াদেশে জামাত শিবির ও বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও নিরিহ মানুষকে হত্যার প্রতিবাদে বাগেরহাটে শোক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালযের সামনে শেষ হয়।

র‌্যালী শেষে রেল রোড শহীদ মোস্তফা কামাল বাবু চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদ এম এ মতিন, জেলা যুব লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপন, জেলা তাতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা, স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, ছাত্র লীগের সভাপতি মনির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করে পা বেধে ঝুলিয়ে রাখা এটা জানোয়ার ছাড়া পারেনা। তাই এদেশের স্বাধীনতা স্বপক্ষের সকল শক্তিকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ব ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়াদেশে জামাত বিএনপির আগুন সন্ত্রাস,নৈরাজ্য প্রতিহত করতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় সম্মিলিত ভাবে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য উপস্থিত সকল নেতা কর্মিদের প্রতি আহব্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST