ঢাকাFriday , 28 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মাসিক সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
June 28, 2024 4:37 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

বাগেরহাট জেলা নিগ্যাল এইড এর মাসিক সভা অনুষ্ঠিত,বুধবার (২৬জুন) বিকাল ৪ টায় জেলা লিগ্যাল এইড কমিটি, বাগেরহাটের ২১৯ তম মাসিক সভা কমিটির চেয়ারম্যান ও বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ নূর নবীর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিমের সঞ্চালনায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সময়ে অন্যানে্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, বাগেরহাট আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, ম্যাজিস্বৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, ফকিরহাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান, চিতলমারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আলমগীর সিদ্দিকী, জেল সুপার , জেলা রেজিস্ট্রার , জেলা সমাজসেবা অফিসার, ইসলামিক ফাউন্ডেশন , জেলা তথ্য অফিসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা , ব্রাক, বাঁদাবন, বন্ধু সোসাইটি, উত্তরন , সুশীলনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ । উক্ত সভায় গত ২৮ এপ্রিল ২০২৪ জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জেলা সদরে ও সকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ায় ভারপ্রাপ্ত জেলা জজ মোঃ নূর নবী জেলা ও উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ তার আলোচনায় জনপ্রতিনিধি ও জেলায় কর্মরত এনজিওদেরকে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম প্রচার প্রসারে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। মাসিক সভায় বাগেরহাট জেলায় কার্যক্রম গৃহীত হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST