ঢাকাSaturday , 10 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি ফেরা শুরু করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

দেশ চ্যানেল
August 10, 2024 10:39 am
Link Copied!

মোঃ শাহজাহান কবির প্রধান বোদা প্রতিনিধি

সারা বাংলাদেশে গত কয়েকদিনের দুষ্কৃতিকারীদের তাণ্ডবে জ্বালাও পুড়াও অগ্নি সংযোগ লুটপাট কারণে বাড়ি ছাড়া হয়েছেন অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা। অন্তবর্তীকালীন সরকার গঠনের পরে আবারো বাড়ি ফিরতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। অন্তবর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ডক্টর ইউনুস জনগণের জান মাল নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীদের দায়িত্ব দেন এবং সকলের সহযোগিতা চান অন্তবর্তীকালীন সরকারের প্রধান আরো বলেন যারা লুটপাট অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে আইন আনুকব্যবস্থা নেওয়া হবে। সারা দেশের ন্যায় বোদা উপজেলায় ব্যাপক অগ্নিসংযোগ লুটপাট ঘটনা ঘটেছে। বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের জানান দুষ্কৃতিকারীরা আমার সম্পূর্ণ বাড়ি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এক গ্লাস পানি খাব তার ব্যবস্থা নাই। তিনি আরো জানান আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি এরকম তাণ্ডব অগ্নিসংযোগ লুটপাট দেখিনি। আমার চাচা মোঃ তরিকুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা তারো বাড়িটি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান নয় মাস যুদ্ধ করে নিজের জীবনকে বাজি রেখে দেশ স্বাধীন করেছি তার ফল ২৪ শে আমাকে পেতে হলো এর মত বেদনাদায়ক ঘটনা তীব্র নিন্দা জানাই এবং দোষীদের আইনের আওতায়নে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। দুর্বৃত্তরা বোদা উপজেলায় অনেক বাড়িঘর জানিয়ে দিয়েছে অনেকেই এখন খোলা আকাশের নিচে অবস্থান করতেছে।অনেকের মতামত ৭১ সালেও এরকম ভয়াবহ ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST