ঢাকাFriday , 1 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বালিজুড়ী বাজার বণিক সমিতি ও মডেল মসজিদের সমাজ ভিত্তিক টিমের উঠান বৈঠক

দেশ চ্যানেল
December 1, 2023 2:10 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জের প্রাণকেন্দ্র বালিজুড়ী বাজার বণিক সমিতি ও মডেল মসজিদের সমাজ ভিত্তিক পর্যবেক্ষক টিমের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত আটটায় এমপি মহোদয়ের কাচারী প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৭ বারের নৌকার মাঝি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী। সভপতিত্ব করেন বালিজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মওলা সোহেল। সঞ্চালনায় বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব রায়হান রহমতুল্ল্যাহ রিমু। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বালিজুড়ী বাজারের ব্যবসায়ী বাবু অরুণ কুমার সাহা, আলহাজ্ব মোঃ আতাউর রহমান আবু তালুকদার, বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ভগলা, ব্যবসায়ী মীর মানিক, খাদ্য ব্যবসায়ী শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল, পাট ব্যবসায়ী মজিবর রহমান মজি, কাঁচাবাজার ব্যবসায়ী আলাল উদ্দিন, খাদ্য ব্যবসায়ী আঃ রহিম সোনা মোল্লা ও আঃ ওয়াদুদ, ঈসমাইল হোসেন, তেল ব্যবসায়ী আব্দুর রহিম,রড় সিমেন্ট ব্যবসায়ী মিজানুর রহমান ও নুরনবী লুলু সরকার,ঔষধ ব্যবসায়ী আব্দুল জব্বার ও ডাঃ ইসহাক প্রমূখ। এ সময় উপজেলা,শহর,ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের এবং মির্জা আজম এমপি’র বাবা মরহুম আলহাজ্ব মির্জা আবুল কাসেম, মা মরহুমা নুরুন্নাহার বেগম, ভাই মরহুম মির্জা গোলাম মোস্তফা’র মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST