ঢাকাWednesday , 14 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

দেশ চ্যানেল
February 14, 2024 3:13 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

দেশের সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে কারামুক্তি,নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি।বুধবার(১৪ই ফেব্রুয়ারী)কেন্দ্রে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বন্দরের-১৯ নং মদনগঞ্জ বটতলা এলাকায় বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বিকাল ৩ টার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপুর নেতৃত্বে-১৯ নং মদনগঞ্জ বটতলা এলাকায় বিভিন্ন বিপণী বিতান,ভ্রাম্যমাণ দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন বলেন- দূর্নীতির মাধ্যমে দেশকে চরম বিশৃঙ্খলা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে।তাই আজকে এই দুর্ভিক্ষজনক অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এই হায়না সরকারের হাত হতে দেশকে মুক্ত করে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন-গনতন্ত্রকে আমরা হত্যা করতে দিতে পারি না,সার্বভৌমত্বকে হত্যা করতে দিতে পারি না। আমরা ভোটের অধিকার ফিরে পেতে চাই। ২০২৪ সালের ৭ ই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে সেই ডামি নির্বাচন বাতিল করে,শীঘ্রই গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্যে আমাদের লিফলেট বিতরন কর্মসূচী অনুষ্ঠিত করা হবে।বক্তব্য শেষে কাউন্সিলর শাহেন শাহের সভাপতিত্বে মহানগর বিএনপির শীর্ষ দুই নেতার নেতৃত্বে নেতাকর্মীরা মদনগঞ্জ বটতলায় বিভিন্ন বিপণিবিতান,ভ্রাম্যমাণ দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান,বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ,বিএনপি নেতা আলমগীর হোসেন চঞ্চল,আব্দুস সালাম, আশরাফ উদ্দীন,সোহেল খাঁন বাবু,নাসির উল্লাহ টিপু,মাহবুবুর রহমান,মাসুম মিয়া, মিজানুর রহমান রিপন,উজ্জ্বল সরদার,শিবু দাস,সারোয়ার হোসেন,মহানগর যুবদল নেতা সম্রাট হাসান সুজন,সোহেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST