ঢাকাTuesday , 9 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ী সাংসদদের গেজেট হতে পারে আজ;শপথ গ্রহণ বৃহস্পতিবার

দেশ চ্যানেল
January 9, 2024 4:18 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী (১১ই জানুয়ারি) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট আজ মঙ্গলবার হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে নব-নির্বাচিতদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয় ।

সোমবার (৮ই জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নব-নির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের।

সূত্র আরও জানায়, দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সাংসদদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

গত ৭ই জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ৩ শত আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ছিলেন ১৯৭১ জন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST