ঢাকাTuesday , 2 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি, র অভিযান পরিচালনায় ৪০বোতল ভারতীয় মদ জব্দ 

দেশ চ্যানেল
April 2, 2024 7:56 am
Link Copied!

 রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত রামগড় সদর দপ্তরে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি আওতায়

কয়লা মূখ বিওপি এলাকায় থেকে বদ্দ গেরামারা নামক স্থান হতে ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।

১ এপ্রিল সোমবার রাত ১০ঃ০০টায় রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি,র অধিনস্থ কয়লার মুখ বিওপিতে কর্মরত নায়েক সুবেদার মোঃশরীফুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্য একটি টহল দল কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে বদ্দ গেরামারা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি,র অভিযানের বিষয়টি বুঝতে পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ওই স্থানটি তল্লাশি করলে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য ৬০,০০০/-(ষাট হাজার টাকা)। ওই জব্দকৃত ভারতীয় মদ পরবর্তীতে ধ্বংস করার জন্য রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

 

রামগড় সদর দপ্তরের ৪৩ ব্যাটালিয়ন বিজিবির জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন(পিএসসি) জানান, বাংলাদেশ সীমান্তে কোন ধরনের অবৈধ কার্যকলাপকে বিজিবি,র পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না।সীমান্ত রক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রম দমনের ৪৩ ব্যাটালিয়ন বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST