ঢাকাSaturday , 20 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ সম্মাননা স্মারক পেল টাঙ্গাইলের বাতিঘর আদর্শ পাঠাগার

দেশ চ্যানেল
January 20, 2024 10:28 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পাঠাভ্যাস তৈরি ও শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাতিঘর আদর্শ পাঠাগার’কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুকওয়ার্ম-শুনবই লেখক সম্মাননা ২০২৪ ও বাংলাদেশ বুকওয়ার্ম  এসোসিয়েশনের এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামানের হাতে এ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST